চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের চাঁদপুরের দিনব্যাপী কর্মসূচি

চাঁদপুর খবর রিপোর্ট: চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন আজ ১২ আগস্ট ২০২৬ চাঁদপুর জেলা সফর করবেন। এ উপলক্ষে তাঁর বিস্তারিত সফরসূচি প্রকাশ করা হয়েছে।

সফরকালে তিনি চাঁদপুর জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, আদালত, উন্নয়ন প্রকল্প এবং হাইমচর উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। পাশাপাশি স্থানীয় সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

গতকাল ১১ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়ে রাত ১০টায় চাঁদপুর সার্কিট হাউজে পৌঁছেছেন। সেখানে তিনি রাত্রিযাপন করেন।

আজ বুধবার ১২ আগস্ট চাঁদপুরে ব্যস্ত কর্মসূচি হলো : আজ বুধবার সকাল ৯টায় বিভাগীয় কমিশনার চাঁদপুর জেলা জেলা প্রশাসকের কার্যালয়ের ইনোভেশন কার্যক্রম পরিদর্শন করবেন। এরপর সকাল ৯টা ৩০ মিনিটে বিভিন্ন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করবেন।

সকাল ১০টায় চাঁদপুর জেলা পরিষদের একটি উন্নয়ন প্রকল্প পরিদর্শনের পর সকাল ১০টা ৩০ মিনিটে চাঁদপুর সদর থেকে হাইমচর উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ১১টা ১৫ মিনিটে হাইমচর উপজেলা পরিষদে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করবেন। একইসঙ্গে হাইমচর উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেবেন।

এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় পরিদর্শন করবেন। দুপুর ১২টা ৪৫ মিনিটে হাইমচর উপজেলাধীন একটি আবাসন/আশ্রয়ণ/গুচ্ছগ্রাম প্রকল্প পরিদর্শনের কথা রয়েছে।

দুপুর ১টায় হাইমচর উপজেলাধীন প্রধানমন্ত্রীর একটি অগ্রাধিকার প্রকল্প/উন্নয়ন প্রকল্প এবং পল্লী সঞ্চয় ব্যাংক পরিদর্শন করবেন বিভাগীয় কমিশনার। বিকেলে ইউনিয়ন ও কমিউনিটি পর্যায়ে পরিদর্শন করে মধ্যাহ্ন বিরতির পর বিকেল ২টায় হাইমচর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করবেন তিনি।

বিকেল ২টা ৩০ মিনিটে হাইমচর উপজেলার ২নং আলগী দুর্গাপুর (উত্তর) ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কার্যক্রম পরিদর্শন করবেন।

এরপর বিকেল ৩টায় আলগী দুর্গাপুর (উত্তর) ইউনিয়ন ভূমি অফিস এবং বিকেল ৩টা ৩০ মিনিটে উত্তর আলগী কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করার কথা রয়েছে।

সফরের শেষ কর্মসূচি হিসেবে বিকেল ৩টা ৫০ মিনিটে চাঁদপুর শিল্পকলা একাডেমি আয়োজিত ‘বর্ষা মঙ্গল’ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের লক্ষ্যে হাইমচর ত্যাগ করবেন বিভাগীয় কমিশনার। বিকেল ৪টা ১৫ মিনিটে চাঁদপুর শিল্পকলা একাডেমি আয়োজিত ‘বর্ষা মঙ্গল’ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করে বিলেক ৫টায় চাঁদপুর হতে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবেন।

সফরসূচিতে সংশ্লিষ্ট কর্মসূচিগুলোতে প্রয়োজনীয় সমন্বয় ও সহযোগিতার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপার, চাঁদপুরকে দায়িত্বপ্রাপ্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিভাগীয় কমিশনারের এ সফরকে কেন্দ্র করে চাঁদপুর ও হাইমচরের প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন প্রকল্প এবং মাঠপর্যায়ের বিভিন্ন সরকারি সেবা কার্যক্রম পরিদর্শনের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ে দিকনির্দেশনা আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সম্পর্কিত খবর