চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের নবগঠিত অ্যাডহক কমিটির কর্মকর্তাদের অভিনন্দন

স্টাফ রিপোর্টার : চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের নবগঠিত অ্যাডহক কমিটির চেয়ারম্যান একেএম সলিম উল্যা সেলিম ও অন্যান্য কর্মকর্তাদের যুব রেড ক্রিসেন্টের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক ও চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান একেএম সলিম উল্যা সেলিমকে তাঁর কার্যালয়ে যুব রেড ক্রিসেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এ সময় এই নতুন কমিটির ভাইস চেয়ারম্যান মুনির চৌধুরী এবং সেক্রেটারি ফয়সাল আহমেদ বাহার, চাঁদপুর জেলা যুব রেড ক্রিসেন্টের বর্তমান যুব প্রধান ওমর বিন ইউসুফ চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর