চান্দ্রা ইয়াকুব আলী স্মারক উবিতে মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার : মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করতে চাঁদপুরে মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট ২০২৬) চান্দ্রা ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ে এ বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাদকের ক্ষতিকর প্রভাব, মাদকাসক্তির কারণে ব্যক্তি, পরিবার ও সমাজে সৃষ্ট নানা নেতিবাচক প্রভাব এবং মাদক প্রতিরোধে শিক্ষার্থীদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা মাদকের বিরুদ্ধে তাদের যুক্তি ও মতামত তুলে ধরে।

প্রাণবন্ত বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির পাশাপাশি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে তাদের দায়িত্বের বিষয়টিও উঠে আসে। অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রেখে তাদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর