অ্যাড. রুহল আমিন ও অ্যাড. সামছুউদ্দিন আহমেদের স্মরনে ফুল কোট রেভারেন্স ও শোকসভা

স্টাফ রিপোটার : চাঁদপুরের প্রবীন আইনজীবী অ্যাড.রুহল আমিন -১ ও অ্যাড. সামছুউদ্দিন আহমেদের স্মরনে ফুলকোট রেভারেন্স ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ৯ আগষ্ট ২০২৬ সকাল ১১ টায় জেলা ও দায়রা জজ আদালতে ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুন্যালের বিচারক ও ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আমিরুল ইসলামের সভাপ্রধানে ফুলকোট রেভারেন্স পালন করা হয়। এ সময় বিচার বিভাগের বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

ফুলকোট রেভারেন্স শেষে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে দু’ আইনজীবীর স্মরনে শোকসভার আয়োজন কওে জেলা আইনজীবী সমিতি। সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামছুল ইসলাম মন্টু ও অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারন সম্পাদক অ্যাড, জাকির হোসেন ফয়সাল ।

শোকসভায় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র আইনজীবী অ্যাড. ইকবাল বিন বাশার, পিপি অ্যাড. কোহিনুর রশিদ, অ্যাড. সেলিম আকবর, অ্যাড. আমানউল্লা-১, অ্যাড. জহিরুল ইসলাম, অ্যাড. লতিফ শেখ, অ্যাড. আহসান হাবিব, অ্যাড. বিনয় ভুষন মজুমদার, অ্যাড. বাবর বেপারী, অ্যাড. মজিবুর রহমান ভুইয়া, অ্যাড. কাজী আব্দুর গফুর, অ্যাড. রুহল আমিন সরকার, অ্যাড. জসিম পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান-২, অ্যাড. জাহাঙ্গীর আলম, অ্যাড. এমরান হোসেন,অ্যাড. এ জেড এম রফিকুল হাসান রীপন, অ্যাড. শাহআলম ফরাজী, অ্যাড. আব্দুল্লাহ হীল বাকী, অ্যাড. রহুল আমিন. অ্যাড. শিরিন আক্তার সুগÍা, অ্যাড. আলম খান মঞ্জু, অ্যাড. সেলিম মিয়া প্রমুখ।

উল্লেখ্য গত ৬ আগষ্ট বষীয়ান আইনজীবী অ্যাড. রুহল আমিন আদালতে মামলা পরিচালনার সময় এবং সামছুজ্জামান ৮ আগষ্ট শনিবার রাত ১২ টা ৩০ মিনিটের সময় মারা যান।

সম্পর্কিত খবর