চাঁদপুরে স্বামী দরজা বন্ধ করে গভীর ঘুমে স্ত্রী : ফোনে না পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার

মহসিন হোসাইন : চাঁদপুর শহরে দরজা বন্ধ করে গভীর ঘুমে থাকা এক ব্যক্তিকে ডোর ওপেনারের মাধ্যমে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে চাঁদপুর উত্তর ফায়ার স্টেশনে ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে ৬টা ৫০ মিনিটেই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় এবং ৫ মিনিটের মধ্যে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে।

ঘটনাস্থলটি চাঁদপুর শহরের ওয়ালটন প্লাজার পেছনে অবস্থিত একটি ৬ষ্ঠ তলা ভবনের ৮ম তলা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেখানে রবিউল ইসলাম রাকিব নামের এক ব্যক্তি কক্ষের দরজা বন্ধ করে গভীর ঘুমে ছিলেন।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ডোর ওপেনার ব্যবহার করে দরজা খুলে তাকে নিরাপদে উদ্ধার করেন। রাত ৭টা ১০ মিনিটে উদ্ধারকাজ সম্পন্ন হয় এবং ৭টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের দল স্টেশনে ফিরে যায়।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ বলেন, চাঁদপুর উত্তর ফায়ার স্টেশনের লিডার মো. নজরুল ইসলামের নেতৃত্বে অভিযানে একজন চালক ও ছয়জন ফায়ারফাইটারসহ মোট ৮ জন সদস্য অংশ নেন।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, এ ঘটনায় কোনো হতাহত বা আর্থিক ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলটি স্টেশন থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে ছিল। উদ্ধারকাজে ডোর ওপেনারসহ প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করা হয়।

সম্পর্কিত খবর