চাঁদপুরে পরকীয়া প্রেমিকাকে নিয়ে ধরা পড়লেন এক সন্তানের জনক

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে এক সন্তানের জনককে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। স্ত্রীর দাবি, স্বামী দীর্ঘদিন ধরে এক নারীর সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে তিনি একাধিকবার বাধা দিলেও তা উপেক্ষা করা হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, পরকীয়ার সম্পর্ককে কেন্দ্র করে স্ত্রীকে ১০ লাখ টাকা যৌতুকের জন্য চাপ দেওয়া হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় এবং ছোট সন্তানসহ বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরে প্রথম স্ত্রী চিকিৎসা নিয়ে স্বামী সাব্বির আহমেদ পরকীয়া প্রেমিকা মুনতাকা ইবনাত তনয়া তার মা কামরুন নাহারকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

স্বামী সাব্বির আহমেদ পরকীয়া প্রেমিকা মুনতাকা ইবনাত তনয়া কক্সবাজারে ঘুরতে যাওয়ার পর সেখান থেকে ধরে নিয়ে আসে চাঁদপুরে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, বৈবাহিক সম্পর্ক বহাল থাকতেই স্বামী দ্বিতীয় বিয়ে করেন এবং ওই ঘটনায় অন্য আসামিরা সহযোগিতা করেন।

পুলিশ জানিয়েছে, মামলার পর প্রধান আসামি ও পরকীয়া প্রেমিকাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তবে মামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত মুনতাকা ইবনাত তনয়া জানান, প্রায় ছয় বছর যাবত তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

ছয় মাস পূর্বে হাজিগঞ্জ নিয়ে উকিলের মাধ্যমে এফিডেভিট করে বিয়ে করে। তবে কোন কাবিন হয়নি। কক্সবাজার ঘুরতে গিয়ে অবশেষে সেখান থেকে চাঁদপুর মডেল থানায় আসে। ঘটনার পর এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। মামলার তদন্ত চলছে।

সম্পর্কিত খবর