শাহরাস্তিতে বাবার বসতঘরে আগুনের অভিযোগে ছেলে গ্রেপ্তার

শাহরাস্তি প্রতিনিধি : শাহরাস্তিতে বাবার বসতঘরে আগুন দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় ছেলে মো. মনির হোসেন বাবুকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট ২০২৬) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে শাহরাস্তি থানা পুলিশ অভিযান চালিয়ে পৌরসভার ১২নং ওয়ার্ডের বিশারা (শামছুল মুহুরীর বাড়ি) এলাকার বাসিন্দা মনির হোসেন বাবুকে গ্রেপ্তার করে। মামলার বাদী ও অভিযুক্তের বাবা আ. মমিনের অভিযোগ, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্যে প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার, স্ত্রীকে মারধর এবং প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকি দিতো।

স্থানীয়ভাবে একাধিকবার চেষ্টা করেও তার আচরণে পরিবর্তন আসেনি। মামলার বাদী ও অভিযুক্তের বাবা আ. মমিনের অভিযোগ, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্যে প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার, স্ত্রীকে মারধর এবং প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকি দিতো।

স্থানীয়ভাবে একাধিকবার চেষ্টা করেও তার আচরণে পরিবর্তন আসেনি। অভিযোগে বলা হয়, গত ২৫ জুলাই স্ত্রীর ওপর হামলার ঘটনায় স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনার জের ধরে ২৬ জুলাই গভীর রাতে মনির হোসেন বাবু তার বাবার বসতঘরে আগুন দেয় বলে অভিযোগ করা হয়। পরিবারের সদস্যরা জানান, আগুন লাগার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

কিন্তু ততক্ষণে ঘরে থাকা প্রয়োজনীয় জিনিসপত্রসহ পুরো ঘর পুড়ে যায়। এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তারা। ঘটনার পর থেকেই অভিযুক্ত আত্মগোপনে ছিলো। শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

সম্পর্কিত খবর