চাঁদপুরে একযোগে ৩১জন ইউপি প্রশাসনিক কর্মকর্তার বদলী

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলার ইউনিয়ন পরিষদের ৩১জন প্রশাসনিক কর্মকর্তাগণকে বিভিন্ন ইউনিয়ন পরিষদে বদলী করা হয়েছে।

গতকাল ৬আগস্ট (বৃহস্পতিবার) চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: এরশাদ উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে তাদের বদলী করা হয়। মোট ৩১জনকে এ আদেশে বদলী করা হয়।

বদলীকৃত প্রশাসনিক কর্মকর্তারা হলেন-চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: আবু বকর সিদ্দিক তালুকদারকে হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়ন পরিষদে, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকনকে ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদে, তরপুরচন্ডী ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো: মনসুর আহমেদকে হাজীগঞ্জ উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়ন পরিষদে, বালিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তাছলিমা আক্তারকে হাজীগঞ্জ উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়ন পরিষদে, ইব্রাহিমপুর ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন গাজীকে ফরিদগঞ্জ উপজেলার চরদুখিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদে,

চান্দ্রা ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো: বশির উল্লাহ খন্দকারকে মতলব দক্ষিন উপজেলার নায়েরগাওঁ উত্তর ইউনিয়ন পরিষদে, হাইমচর উপজেলার উত্তর বালিয়া ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো: আজহারুল ইসলামকে সদর উপজেলার আশিকাটি ইউপি পরিষদে, হাইমচর উপজেলার আলগী দুর্গাপুর দক্ষিন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: বিল্লাল হোসেনকে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদে, হাইমচরের চরভৈরবী ইউপির প্রশাসনিক কর্মকর্তা মো: জসিম উদ্দিন রনিকে সদর উপজেলার মৈশাদী ইউপিতে,

হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: দিদারুল আলমকে হাইমচরের গাজীপুর ইউনিয়ন পরিষদে, হাজীগঞ্জ উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: রফিকুল ইসলামকে মতলব উত্তরের ইসলামাবাদ ইউনিয়ন পরিষদে,

ফরিদগঞ্জের গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অন্তু দে কে শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়ন পরিষদে, ফরিদগঞ্জের গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: দেলোয়ার হোসেনকে সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদে, ফরিদগঞ্জের গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: কামাল হোসেনকে সদরের বালিয়া ইউপি পরিষদে, মতলব দক্ষিনের নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: ইব্রাহিম খলিল কে মতলব উত্তরের সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদে,

মতলব দক্ষিনের নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: মশিউর রহমানকে হাইচরের দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদে, মতলব দক্ষিনের খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মানসী সাহা কে সদরের তরপুরচন্ডি ইউনিয়ন পরিষদে, মতলব উত্তরের ইসলামাবাদ ইউনিয়ন পরিষদেরর প্রশাসনিক কর্মকর্তা রাজীব চন্দ্র৷ ভক্ত কে ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদে সহ সর্বমোট ৩১জন ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের বদলী করা হয়।

এতে বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারী করা হলো। এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে। আগামী ০৯আগস্ট ২০২৬ তারিখের মধ্যে বদলীকৃত কর্মস্থলে যোগদানের জন্য বলা হল। অন্যথায় ১০ আগস্ট ২০২৬ তারিখে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

সম্পর্কিত খবর