
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী এলাকায় শাহজাহান পাটোয়ারী প্রকাশ সাজু (৪৭) নামে প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে চাঁদপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুরের অতিরিক্ত পুুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল কবীর।
এ ঘটনায় মামলার প্রধান আসামী মোঃ শাকিল গাজী (২৭)কে আটক করেছে পুলিশ।
মামলার বাদী নিহতের বড় ভাই মো. স্বপন পাটোয়ারী, পিতা: মৃত মুকবুল হোসেন পাটোয়ারী, মাতা: হোসনে আরা বেগম সাং: মান্দারী (বশির উদ্দিন পাটোয়ারী বাড়ী), ৮নং ওয়ার্ড, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ, থানা ও জেলা-চাঁদপুর।
বিবাদীগণ : ১। মোঃ শাকিল গাজী (২৭), পিতা-মৃত আলফু গাজী, মাতা-রেনু বেগম। ২। মোঃ সাজিদ গাজী (২৩), পিতা-মৃত শফিক গাজী। উভয়ের সাং-লোধেরগাঁও, গাজী বাড়ী, ৭নং ওয়ার্ড, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন, থানা ও জেলা-চাঁদপুর। ৩। আল আমিন মিজি (২১), পিতা-আব্দুর রাজ্জাক মিজি। ৪। মোঃ আরাফাত মিজি (১৯), পিতা-কালু মিজি। ৫। আব্দুল্লাহ মিজি (২০), পিতা-মৃত আব্দুল মতিন মিজি। ৬। শুভ মিজি (১৯), পিতা-কবির মিজি। সর্বসাং-মান্দারী, ৮নং ওয়ার্ড, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন, থানা ও জেলা-চাঁদপুর। এছাড়াও অজ্ঞাতনামা আরও ১০/১৫ জন।
মামলার বাদী নিহতের বড় ভাই মো. স্বপন পাটোয়ারী অভিযোগ করেন, তার ছেলে মো. জিসান পাটোয়ারীর সঙ্গে আসামিদের পূর্বে বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে গত ৫ আগস্ট ২০২৬খ্রি. বিকেল সাড়ে ৫টার দিকে আসামিরা সংঘবদ্ধভাবে লাঠিসোঁটা, বাঁশের লাঠি ও ইট নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়।
এজাহারে উল্লেখ করা হয়, ওই সময় মসজিদ থেকে নামাজ শেষে বাড়ি ফেরার পথে শাহজাহান পাটোয়ারী প্রকাশ সাজু হামলাকারীদের বাড়িতে প্রবেশের কারণ জানতে চাইলে তারা জানায়, জিসান পাটোয়ারীকে আক্রমণ করতেই তারা সেখানে এসেছে। নিহত তাদের বাড়িতে প্রবেশে বাধা দিলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়িভাবে মারধর করে। অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে তার বুকে ইট দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠায়।
মামলায় আসামি করা হয়েছে লোধেরগাঁও গ্রামের শাকিল গাজী ও সাজিদ গাজী এবং মান্দারী গ্রামের আল আমিন মিজি, আরাফাত মিজি, আব্দুল্লাহ মিজি ও শুভ মিজিকে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। বাদীর দাবি, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে তাদের বাড়িতে অনধিকার প্রবেশ করে তার ভাইকে পিটিয়ে হত্যা করেছে। এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগ গ্রহণের পর আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। মামলার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রয়েছে। উল্লেখ্য, মামলার অভিযোগগুলো বাদীপক্ষের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপিত হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে।
প্রসঙ্গত, চাঁদপুরে লাঠিসোঁটা নিয়ে যুবকদের কথিত ‘মাদকবিরোধী অভিযানে’ শাহজাহান পাটওয়ারী (৫০) নামের প্রবাসীর মৃত্যুর ঘটনায় শাকিল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে নিহতের ভাই স্বপন পাটোয়ারী ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০ জনের নামে চাঁদপুর মডেল থানায় মামলা করেছেন। মামলায় আটক শাকিলকে প্রধান আসামি করা হয়েছে। এর আগে ৫ জুলাই চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।
নিহত শাহজাহান ওই ইউনিয়নের মান্দারী গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত মুকবুল হোসেন পাটওয়ারীর ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, এ ঘটনায় রাতেই শাকিল নামে একজনকে আটক করা হয়েছে। তবে নিহতের পরিবার তার বিরুদ্ধে মামলা দেওয়ায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে আটক শাকিলের পরিবার জানায়, ঘটনার সময় ওই প্রবাসীকে আহত অবস্থায় শাকিলই হাসপাতালে নিয়ে যায়।
তাহলে তাকে কেন আটক করা হলো? স্থানীয়দের ভাষ্য, মান্দারী এলাকায় কয়েকজন যুবক লাঠিসোঁটা নিয়ে ‘মাদকবিরোধী অভিযান’ চালান। এ সময় শাহজাহান পাটওয়ারী এর কারণ জানতে চান। তখন ওই যুবকেরা ক্ষিপ্ত হয়ে তাঁকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ এলাকাবাসী সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত চাঁদপুর–কুমিল্লা আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশ।



