চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জেলা প্রশাসনের আলোচনা সভা ও সংবর্ধনা

ইব্রাহীম খান : “জুলাই চেতনায় গড়বো দেশ- সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরে জেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস -২০২৬ এ শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

৫ আগস্ট বুধবার বিকেলে শহরের রাজবাড়ী কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এসময় তিনি জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে বলেন,আপনারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর আস্থা রাখুন ।

তিনি সবচেয়ে বড় জুলাই যোদ্ধা। ক্রমান্বয়ে আপনাদের দেওয়া সকল ওয়াদা বাস্তবায়ন করা হবে। কারো কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। আমরা আপনারাসহ সকলকে মিলে এদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। মনে রাখবেন আমরা ব্যর্থ হলে এদেশে আবার ফ্যাসিবাদের উত্থান হবে। এটা কোন ভাবেই হতে দেওয়া যাবে না। আপনাদের যেকোনো প্রয়োজনে আমার কাছে আসবেন। যেকোনো সহযোগিতার প্রয়োজন হলে আমার কাছে চলে আসবেন।

তিনি বলেন, শেখ হাসিনা বলে না আসবে আসবে। তাকে আসতে দেন তার জন্য ফাসির মঞ্চ ইয়ারপোর্টে রেডি থাকবে।আজকে আমি সভাপতি সাহেবের কাছে একটি দাবী রাখতে চাই আমরা যারা এখানে বসে আছি তার পাশের ভবনের তৃতীয় তলা থেকে জেলার সকল সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করা হতো।সেই ভবনের প্রকৃত মালিক পৌরসভা। আপনার কাছে দাবি থাকবে আগামী দুই মাসের মধ্যে সেই ফ্লোরটি নিলামে বিক্রি করে দিয়ে সেই অর্থ জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের মাঝে বন্টন করে দিবেন।

তিনি আরো বলেন, চাঁদপুরে জুলাইয়ে যুদ্ধ করেছে অন্তত ৫০ হাজারের উপরে। আজকে এখানে আশার আগে আমার মেয়ে আমাকে বলেছে বাবা যে মেয়েটা বাবা মায়ের কাছে ছিঠি লেখে জুলাই যুদ্ধে গেছে তার কথা বলবে।আমাদেরকে শহীদ ওয়াসীম মুগ্ধ শিখিয়ে গিয়েছে কিভাবে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাড়াতে হয় ।

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য আমাদের প্রধানমন্ত্রী ওয়ান স্টফ চালু করার চিন্তা করছেন।বর্তমান সরকার মত প্রকাশের স্বাধীনতায় সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এই মত প্রকাশের স্বাধীনতায় যেন অন্যের সম্মান হানি না হয় ।জুলাই যোদ্ধাদের কাছে অনুরোধ করবো আগামী প্রজন্ম যাতে আপনাদের ফলো করে আপনারা সেভাবে এগিয়ে যাবেন।কারো কথায় বিভ্রান্ত হবেন না।

চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএসএন জামিউল হিকমার পরিচালনায়

বক্তব্য রাখেন,চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এমএ হান্নান, পুলিশ সুপার মিজানুর রহমান , জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যাহ সেলিম,সিভিল সার্জন ডা. মোঃ নূরে আলম দ্বীন,জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. শাহ জাহান মিয়া,জেলা এনসিপির আহ্বায়ক মাহবুব আলম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল পাটওয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ,শহর ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম,জুলাই যোদ্ধা পারভেজ,জুলাই শহীদের স্ত্রী নাছিমা আক্তার,জুলাই যোদ্ধা শাহ আলম গাজী,তামিম খান, নাজমুল সাকিব, মরিয়ম মাহি প্রমূখ ।

অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চাঁদপুর কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা মোশারফ হোসেন ।

অনুষ্ঠানের শুরুতে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরন করে নেন অতিথি বৃন্দ।

সম্পর্কিত খবর