
স্টাফ রিপোর্টার : আজ ৫ আগস্ট চাঁদপুরে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ৬টায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তর্বক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।
পরে দুপুর ২টায় চাঁদপুর নতুনবাজার কদমতলাস্থ রাজবাড়ী অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
অনুষ্ঠানে জেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্টদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।



