জুলাই গণঅভ্যুত্থান দিবসে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মসূচি

চাঁদপুর খবর রিপোর্ট : জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালনে চাঁদপুর জেলা প্রশাসনের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গত ৩০ জুলাই বেলা ১১ টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভায় এ কর্মসূচি গ্রহণ করা হয়।

সভার প্রারম্ভে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এ সকল শহিদ ও আহতেদের স্মরণকরে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। জুলাই গণ-অভূত্থান দিবস ২০২৬ পালনের প্রস্তুতি সম্পর্কে উপস্থিত সকলের মতামত আহবান করেন। মতামতের ভিত্তিতে বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিন সকাল ৬ টায়-শহীদ মিনারে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণ ।

বাদ জোহর মসজিদে ও সুবিধাজনক সময়ে মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে শহিদ ও আহতেদের জন্যে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে। বিকেল ৩ টায় চাঁদপুর পৌর মাল্টিপারপাস হলে আলোচনা সভা , সংবর্ধনা ও দোয়ার মাহফিল । জেলা ও উপজেলা পর্যায়ের মিলনায়তনে বা উম্মুক্ত স্থানে তথ্য ও সম্প্রচার মন্ত্রাণালয়ের সরবরাহকৃত চলচ্চিত্র ও প্রামান্যচিত্র প্রদর্শনীর আয়োজন থাকবে। সকল সরকারি-বেসরকারি বিনোদনমূলক স্থান শিশুদের জন্যে উম্মুক্ত রাখা হবে।

সকল সরকারি-বেসরকারি হাসপাতাল, কারাগার, শিশু পরিবার , প্রতিবন্ধি কল্যাণ কেন্দ্র ও ভবঘুরে প্রতিষ্ঠানে উন্নত মানের খাবার করা হবে। এদিন শহরের প্রধান প্রধান সড়কেজ জাতীয় পতাকাসহ বিভিন্ন ব্যানার , ফেস্টুন , ও রঙিন নিশান দ্বারা সজ্জিতকরণ করা হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই গণ অভূত্থান উপলক্ষে রচজনা , আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন ও জেলার ৩১জন জুলাই শহিদের জীবনী আলোচনা করতে হবে।

সম্পর্কিত খবর