জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কচুয়া জামায়াতে ইসলামীর গণমিছিল

কচুয়া প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া উপজেলা শাখার উদ্যোগে শনিবার (১ আগস্ট ২০২৬) বিকেলে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ডাকবাংলো প্রাঙ্গণ থেকে গণমিছিল শুরু হয়ে কচুয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণশেষে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তাগণ তিন দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো হলো- জুলাইয়ের হত্যাকাণ্ড এবং মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচার দ্রুত সম্পন্ন করা, শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এবং গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাড. আবু তাহের মিজবাহর সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল। আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাস্টার সিরাজুল ইসলাম, কচুয়া পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফখরুল ইসলাম, সাচার ইউনিয়ন পরিষদে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন হেলালী, কড়ইয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী খালেদ সাইফুল্লাহ পাটোয়ারী,

গোহট উত্তর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলাম এবং বিতারা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাসুম বিল্লাহসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশশেষে নেতৃবৃন্দ ঘোষিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

সম্পর্কিত খবর