
মতলব দক্ষিণ প্রতিনিধি : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ জুলাই বিকেল ৪টায় উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য এবং মাসিক সমন্বয় কমিটির সভাপতি আলহাজ্ব ড. মো.,জালাল উদ্দিন।
এ সময় তিনি বলেন, জনবল সংকট থাকা সত্বেও এ চিকিৎসা সেবায় এগিয়ে রয়েছে হাসপাতালটি। তাই যত দ্রুত সম্ভব ৫০ শয্যা থেকে উন্নীত করে ১০১ শয্যা করা হবে। হাসপাতালের তথ্য অনুযায়ী, চিকিৎসকদের অনুমোদিত ৪০টি পদের বিপরীতে বর্তমানে কর্মরতআছেন ২০ জন।তন্মোধ্যে ৩ জন প্রেষনে অন্যত্র। শূন্য রয়েছে ২০টি পদ। এর মধ্যে সিনিয়র কনসালট্যান্ট, জুনিয়র কনসালট্যান্টও নেই। নেই এম্বুলেন্সের ড্রাইভার, স্বাস্থ্য সহকারী পদে ৫০ জন বরাদ্দ থাকলেও কর্মস্থলে রয়েছে মাত্র ১৮জন।
এছাড়া তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদেও জনবল সংকট রয়েছে। নানা সমস্যা ও প্রতিকূলতার মধ্যে দিয়ে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই উপজেলা থেকে আগত রোগীদের সঠিক ভাবে সেবা দেয়ায় হাসপাতাল কতৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে ড জালাল উদ্দিন এমপি।তিনি আরো বলেন,মানুষের শতভাগ চিকিৎসা সেবা নিশ্চিত করতে এ হাসপাতালের যত সমস্যা রয়েছে তা লিপিবদ্ধ করে দিবেন তা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।
বক্তব্য রাখেন চাঁদপুরের সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা।তিনিও এ হাসপাতালের কার্যক্রম দেখে চিকিৎসা কর্মকর্তা ও কর্তৃপক্ষের প্রশংসা করেন। জনবল সংকট নিরসনের জন্য তিনি বলেন,আমরা দুই সাংসদ সম্মিলিতভাবে সর্বোচ্চ কাজ করবো।
এসময় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব প্রেসক্লাবের আহবায়ক আমির খসরু, উপজেলা সমাজ সেবা অফিসার টিটু চন্দ্র ধর।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.গোলাম রায়হান।অনুষ্ঠানের শুরুতে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিষয়ের উপর প্রজেক্টের মাধ্যমে উপস্থাপন করেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃরাজীব কিশোর বনিক।অনুষ্ঠান পরিচালনা করেন মেডিকেল অফিসার ডা:জারিনশরীফ সুপ্তি।
এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিক এবং হাসপাতালের মেডিকেল অফিসারবৃন্দ।



