মতলব দক্ষিণে নারীর কাছে পাওয়া গেল আড়াই হাজার ইয়াবা

মতলব প্যতিনিধি : মতলব দক্ষিণ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে এক নারীর কাছে পাওয়া গেল আড়াই হাজার পিস ইয়াবা । বড় চালান আটকে মতলব দক্ষিণ থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন সুধীসমাজ ও এলাকাবাসী ।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিকের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী চেকপোস্ট ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে ৩০ জুলাই সকাল ৮.২০ মিনিটে মতলব পৌরসভা ৩নং ওয়ার্ডের দশপাড়া পানির ট্যাংকি এলসকায় ১টি যাত্রীবাহী HICE গাড়ী থেকে খুকি বেগম(পারভীন) (৬০) নামে এক মহিলাকে তল্লাশি করে আড়াইহাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ।

তার বাড়ি টাঙ্গাইলের মধুপুর থানার চাপাইদ( টিয়াবাড়ী) ৪নং ওয়ার্ডের
মৃত মাজেদ শরীফের মেয়ে তার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানার মামলা নং-২৫, তারিখ- ৩০ জুলাই, ২০২৬; ধারা- ৩৬(১) সারণির ১০ (খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।

উল্লেখ্য যে, ওই নারী আসামী ইতিপূর্বে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কুমিল্লা সদর দক্ষিণ থানা এলাকায় গ্রেফতার হয়েছে। পরবর্তীতে আসামীর নামে কুমিল্লা সদর দক্ষিণ থানার মামলা নং-১৬, তাং-১৪/০২/২০২৫ খ্রিঃ, জিআর-৫৭, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়েছে।

অপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে এসআই (নিরস্ত্র)/ সুজিত চন্দ্র দে সঙ্গীয় ফোর্সসহ নবকলস এলাকায় এলাকার স্থানীয় লোকজনের সহযোগিতায় মাদক বিরোধী অভিযান পরিচালানা করিয়া গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ জুলাই রাত ১০টা .৫০ মিনিটে মতলব দক্ষিণ থানাধীন চাঁদপুর-পেন্নাইগামী মহাসড়কে মতলব পৌরসভা ৬নং ওয়ার্ডের নবকলস ফকির বাড়ীর প্রবেশ মুখে রাস্তার উপর থেকে আসামী মোঃ তাজুল ইসলাম (৩৫) পিতা- মোঃ গিয়াস উদ্দিন, গ্রাম-ঢাকিরগাঁও (বেপারী বাড়ী), ৬নং ওয়ার্ড, মতলব পৌরসভা, উপজেলা/থানা- মতলব দক্ষিণ, জেলা-চাঁদপুরকে ০২ (দুই) পিস ইয়াবা ট্যাবলেট’সহ গ্রেফতার পূর্বক আসামীর বিরুদ্ধে মতলব দক্ষিণ থানার মামলা নং-২৪, তারিখ- ৩০ জুলাই, ২০২৬; ধারা-৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক বলেন গোপন সংবাদের ভিত্তিতে আসামি খুকি বেগম ওরফে পারভিনকে আড়াই হাজার ইয়াবার ট্যাবলেটসহ আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে । আমাদের অভিযান অব্যাহত থাকবে ।

সম্পর্কিত খবর