আজ চাঁদপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) বিকেল ৪ টায় চাঁদপুর শহরের নতুন বাজারস্থ কদমতলা এলাকায় অবস্থিত পৌর মাল্টিপারপাস হলে এই বাজেট ঘোষণা অনুষ্ঠিত হবে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম। চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন এক আমন্ত্রণপত্রে সংশ্লিষ্ট সকলকে এই উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করার জন্যে বিনীত অনুরোধ জানিয়েছেন।

আসন্ন এই বাজেটে নগরীর উন্নয়ন ও নাগরিক সেবার বিষয়ে কী কী নতুন চমক থাকছে, তা জানতে এখন মুখিয়ে আছেন শহরবাসী।

সম্পর্কিত খবর