চাঁদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা-কর্মীকে জেল হাজতে প্রেরণ

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ও নাশকতার প্রস্তুতির অভিযোগে পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক আরাফাত সানিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

পরে তাদের আদালতে পাঠানো আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার এলাকার একটি ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক আরাফাত সানিকে আটক করে চাঁদপুর মডেল থানা পুলিশ।

অভিযানে তার দুই সহযোগী রায়হান সায়েম ও দেলোয়ার রাব্বিকেও আটক করা হয়। পুলিশ জানায়, অভিযানের সময় ফ্ল্যাট থেকে আরাফাত সানির ছবি সংবলিত এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী দীপু মনির ছবি থাকা একটি ব্যানার উদ্ধার করা হয়। আটক তিনজনকে পূর্বে দায়ের হওয়া একটি মামলায় আসামি দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ জানান, বড় স্টেশন ও বাগাদি এলাকায় ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি এবং নাশকতার চেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ বলছে, মামলার তদন্তের পাশাপাশি জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলমান রয়েছে।

সম্পর্কিত খবর