চাঁদপুর মীর শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরে শহরের মীর শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের অভিষেক উৎসবমুখর পরিবেশে সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় মীর শপিং এর তৃতীয় তলা কাচ্চি ডাইনে অনুষ্ঠিত হয়েছে।

অভিষেক অনুষ্ঠান উদ্বোধন করেন মীর শপিং কমপ্লেক্সের চেয়ারম্যান ডা.মীর মোঃ মুনতাকিম হায়দার।

মীর শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী আলী আশ্রাফ রিপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান গাজী, শহর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহজালাল মিশন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্ত চাঁদপুরের সহকারী পরিচালক মো : ইমরান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চাঁদপুর শাখা প্রধান মো. শাখাওয়াত হোসাইন, বস্ত্র সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক রিয়াদ ফেরদৌস, মার্কেটের সাবেক সভাপতি আনোয়ার হোসেন বাবু, চাঁদপুর মডেল থানার সেকেন্ড অফিসার এসআই ফেরদৌসসহ বিভিন্ন পযায়ের সুধীজন,রাজনৈতিক নেতৃবন্দ ও ব্যবসায়ী নেতৃবন্দ ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান শফিকুজ্জামান সহব্যবসায়ী, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এসময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে ব্যবসায়ীদের ঐক্য, সততা ও গ্রাহকসেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক কাজল।

সম্পর্কিত খবর