মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শামীম আহমেদ জয় : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অভিযান চালিয়ে ৬৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসীকে গ্রেপ্তার করেছে মতলব উত্তর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক নির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে ২৬ জুলাই ২০২৬ রাতে উপজেলার ঠেটালিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান ও এএসআই (নিরস্ত্র) মোঃ রবিউল হোসেনের নেতৃত্বে উত্তর ঠেটালিয়া (সৈয়াল বাড়ী) এলাকায় মোঃ ইউসুফ সৈয়ালের বসতবাড়ির উঠান থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন : মোঃ ইউসুফ সৈয়াল (৪৮), পিতা: মৃত আলী আশ্বাদ সৈয়াল, সাং-উত্তর ঠেটালিয়া (সৈয়াল বাড়ী) এবং শিপন প্রধান ওরফে বাবু (২৯), পিতা: মোবারক প্রধান, সাং-মধ্যম ঠেটালিয়া (প্রধান বাড়ী), থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ৬৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রাত ৯টা ৫০ মিনিটে জব্দ তালিকার মাধ্যমে আলামত জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মতলব উত্তর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর