
চাঁদপুর জেলা বিএমপির সিনিয়র সহ সভাপতি মোঃ মাহবুব আনোয়ার বাবলু গতকাল শনিবার ২৫ জুলাই রাত্রে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। মরহুমের জানাজা আজ রবিবার বাদ আসর চাঁদপুর সরকারি কলেজ মাঠে অনুস্ঠিত হবে ইনশাআল্লাহ।
জেলা বিএনপি নেতা মোঃ মাহবুব আনোয়ার বাবলুর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন, চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী ও জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট মোঃ শাহজাহান মিয়া।



