ফরিদগঞ্জে ‘মাল্টিমিডিয়া জার্নালিজম’ বিষয়ক পিআইবির তিনদিনের প্রশিক্ষণ শুরু আজ

স্টাফ রিপোর্টার : আজ রোববার (২৬ জুলাই ২০২৬) থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলার কর্মরত সাংবাদিকের নিয়ে তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া জার্নালিজম’ বিষয়ক প্রশিক্ষণ শুরু হচ্ছে।

মফস্বল সাংবাদিকতায় পেশাদারিত্ব ফিরিয়ে আনা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাগত মানোন্নয়ন নিশ্চিত করার ক্ষেত্রে প্রথমবারের মতো পিআইবি কর্তৃক এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।

ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করবেন বিশিষ্ট শিক্ষানুরাগী, আম্বিয়া ইউনুস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মোতাহার হোসেন পাটোয়ারী সিআইপি।

সম্পর্কিত খবর