
স্টাফ রির্পোটার : বাংলাদেশ স্কাউটস চাঁদপুর সদর উপজেলার উদ্যোগে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ইউনিট লিডারদের জন্য শাপলা কাব ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের অনলাইন ফরম পূরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলা মিলনায়তনে আয়োজিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস চাঁদপুর সদর উপজেলার সভাপতি এস.এম.এন. জামিউল হিকমা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী।
প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন জেলা সহকারী পরিচালক (এডি) পূরবী সরকার, বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলার কমিশনার মো. শাহাজান সিদ্দিকী, জেলা সম্পাদক মোহাম্মদ হোসেন, উপজেলা সহ-সভাপতি মো. কামরুল হোসেন, মো. মাহবুব আলম চৌধুরীসহ বাংলাদেশ স্কাউটসের জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী ইউনিট লিডারদের শাপলা কাব ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের আবেদনপত্র অনলাইনে যথাযথভাবে পূরণ ও জমাদানের বিভিন্ন দিক নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে ইউনিট লিডারদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং অ্যাওয়ার্ড কার্যক্রম আরও গতিশীল হবে।



