
চাঁদপুর শহরে জগন্নাথ দেবের উল্টো রথ যাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুরান বাজার জগন্নাথ মন্দিরের আয়োজনে জগন্নাথ দেবের উল্টো রথ যাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শ্রী শ্রী কালীবাড়ি মন্দির প্রঙ্গনে সকাল ৯ টায় হোম যঞ্জ, সকাল ১১ টায় ভোগারতি এবং দুপুর ১ টায় ভাগবত পাঠ করেন সাতক্ষীরার পাঠক প্রদীপ কৃষ্ণ দাস। তার পর বিকাল ৫ টায় জগন্নাথ দেবের উল্টো রথ যাত্রার রথ টানা হয়। উল্টো রথ যাত্রার উদ্ধোধন করেন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ রায়।
এ সময় উপস্থিত ছিলেনঃ অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া নুর, জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ সভাপতি নরেন্দ্র নারায়ন চক্রবর্তী, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক গোপাল সাহা, জেলা জম্মাস্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কার্তিক সরকার, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফয়েজ আহমেদ, পুরিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত,
সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লক্ষ্মণ চন্দ সুত্রধর, কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সদস্য রতন মিত্র, অমল রক্ষিত মনা, সুভাষ সাহা সহ ভক্ত বিন্দু। শ্রী শ্রী কালীবাড়ি মন্দির থেকে পুরান বাজার জগন্নাথ মন্দিরের রথটি নতুন বাজার শহর ঘুরে পুরান বাজার জগন্নাথ মন্দিরে গিয়ে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানের সফল সমাপ্তী হয়।
অপর দিকে ইসকন মন্দিরের উল্টো রথ যাত্রাটি পুরান বাজার ঘোষ পাড়া থেকে বের হয়ে নতুন বাজার এলাকা পরিভ্রমন করে চাঁদপুর ইসকন কেন্দ্রীয় মন্দিরে গিয়ে শেষ হয়।
আজ শুক্রবার বিকালে চাঁদপুর শহরের গুয়াখোলা দূর্গা মন্দিরে থেকে নতুন বাজার শ্রী শ্রী গোপন জিউর আখড়া মন্দিরের উল্টো রথ যাত্রার রথ টানা হবে।



