চাঁদপুর পৌর প্রশাসকের নির্দেশে শহরের জলাবদ্ধতা নিরসনে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

স্টাফ রিপোর্টার : চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিনের নির্দেশে শহরের জলাবদ্ধতা দূর করতে বিভিন্ন এলাকার ড্রেনে জমে থাকা আবর্জনা অপসারণ এবং পরিষ্কারের কাজ চলমান রয়েছে।

বিশেষ করে বর্ষা মৌসুমে যাতে পানি সহজে নিষ্কাশন হতে পারে, সেজন্যে পৌরসভার কনজারভেন্সি বিভাগ এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে।

পুরাণবাজার মোম ফ্যাক্টরী ও রিফিউজি ক্যাম্পের খাল সড়ক, মহল্লা ও কাঁচাবাজারের ড্রেন দুটি পরিষ্কার করা হচ্ছে বলে জানা যায়। বুধবার (৮ জুলাই সকালে) পরিচ্ছন্নতা কর্মীদের সেই কাজ করার দৃশ্য।

সম্পর্কিত খবর