চাঁদপুর মডেল থানা পুলিশের অভিযানে ১০ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের পুরান বাজারে হঠাৎ করেই শুরু হয় পুলিশের জোরালো অভিযান। আর এই অভিযানে ধরা পড়ে ১০ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

মঙ্গলবার বিকেলে ১ নম্বর ও ২ নম্বর ওয়ার্ডজুড়ে চলে এই বিশেষ অভিযান। পুলিশের টার্গেট ছিল রিফুজি কলোনি এবং খালের দক্ষিণপাড় এলাকা। সেখান থেকেই একে একে আটক করা হয় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের। এই অভিযান পরিচালিত হয় চাঁদপুরের পুলিশ সুপারের নির্দেশে।

নেতৃত্ব দেন মডেল থানার ওসি ফয়েজ আহমেদ। তাঁর সঙ্গে ছিলেন তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশ এবং পুরান বাজার ও নতুন বাজার ফাঁড়ির সদস্যরা। অভিযানে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাকিব, আরজু শেখ, লিখন মোল্লা, লুৎফুর, নাহিন নুর, নাসির প্রধানিয়া, সুমন বেপারী, মহাসিন, নয়ন মুন্সী, নুরুদ্দিন মনা এবং সোহেল রানা।

জানা গেছে, এলাকার মাদক নির্মূলের লক্ষ্যে এই অভিযান চালানো হয়। স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনাও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুলিশ জানিয়েছে, মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ঠেকাতে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলে জানানো হয়েছে।

সম্পর্কিত খবর