শাহরাস্তিতে ডাকাতি প্রস্তুতিকালে সরনঞ্জামসহ ৩ ডাকাত আটক

স্বপন কর্মকার মিঠুনঃ ডাকাতি প্রস্তুতিকালে সরঞ্জামসহ ৩ ডাকাতকে আটক করেছে পুলিশ।

৮ এপ্রিল ভোরবেলা চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশ চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী পুরাতন বোর্ডঘর ঠাকুর বাড়ীর সম্মুখ খেকে ডাকাতির প্রস্তুতি কালে সরণঞ্জামসহ ৩ ডাকাত আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহরাস্তি থানার অফিসার ইনর্চাজ, জনাব মীর মাহবুবুর রহমান।

আটককৃত ডাকাতরা হলেন, হাজিগঞ্জ থানার বেলঘর কাঠালিয়া বাড়ির মৃত ইউনুছের ছেলে রোকনুজ্জামান (২৫), হবিগঞ্জ জেলার লাখাই থানার স্বজনগ্রামের বিল্লাল হোসেনের ছেলে হোসাইন (২২),বরিশালের গৌরনদী থানার আধুনা গ্রামের মুক্তার বেপারীর ছেলে সাগর (২০)।

থানার অফিসার ইনর্চাজ, মীর মাহবুবুর রহমান জানান, এসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন ভোররাতে অভিজান চালিয়ে সঙ্গবদ্ধ ডাকত দলের ৩ সদস্য ও তাদের ব্যবহারিত একটি পিকআপ ও সরনঞ্জামসহ সঙ্গবদ্ধ ডাকাত দলের ৩ সদস্যকে আটক করে। তাদের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মামলা করা হয়। আটককৃতদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

সম্পর্কিত খবর