
চাঁদপুর খবর রিপোর্ট : ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, চাঁদপুরে রোগীকল্যাণ সমিতির হতদরিদ্র ও অজ্ঞাতনামা রোগী এবং পরিত্যাক্ত শিশুদের চিকিৎসায় ঔষধ ও অন্যান্য চিকিৎসা সরঞ্জামাদি ক্রয়ে ১৯৯২ সাল হতে সহায়তা করে আসছে। এই জন্য প্রতি বছরে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয়।
সরকারি অনুদানের ছাড়াও এই মহতী কাজে ব্যাক্তি পর্যায়ে দান, যাকাত, সদস্য চাঁদা ও এককালীন অনুদান ও সাহায্যর জন্য আহ্বান করা হয়েছে। আপনার এই মূল্যবান দানে একজন অসহায় দরিদ্র রোগী পেতে পারে সুস্থ্য জীবন। তাই আপনার একটু সহানুভূতি ও সহমর্মিতা নিয়ে দুঃস্থ রোগীদের কল্যাণে এগিয়ে আসার জন্য আপনার কাছে বিশেষ ভাবে অনুরোধ করা হলো।
ডাঃ এ.কে.এম.মাহাবুবুর রহমান। তত্ত্বাবধায়ক, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, চাঁদপুর ও সভাপতি, রোগী কল্যাণ সমিতি। নিম্নোক্ত হিসাব নম্বর সমূহে যাকাত ও অনুদান প্রেরণ করা যাবে : রোগী কল্যাণ সমিতি যাকাত ও অন্যান্য হিসাব: হিসাব নং ১৫০২৪০২০০১৪০৮, সোনালী ব্যাংক পিএলসি, চাঁদপুর শাখা। রাউটিং নং ২০০১৩০৩১২। সরাসরি দানের জন্যঃ কক্ষ নং ১৪২, রোগী কল্যাণ সমিতি, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, চাঁদপুর।
আপনার এই দান/অনুদান এর অর্থ বাংলাদেশ গেজেটের এস, আর, ও নং ১৫০-আইন/আয়কর-০৫/২০২৫: জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আয়কর রেয়াতের আওতাভুক্ত। যোগাযোগঃ সভাপতিঃ ০১৭০১২৪৮১৯৬ ও সাধারণ সম্পাদকঃ ০১৬৭৪১১০৮৪৭। সার্বিক যোগাযোগ : মাহবুব আলম, সমাজসেবা অফিসার ও সাধারণ সম্পাদক, রোগী কল্যাণ সমিতি।




