চাঁদপুরে গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের জেলা প্রশাসনের কর্মসূচী গ্রহণ

চাঁদপুর খবর রির্পোট: ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬’ পালন এবং ‘২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে চাঁদপুর জেলায় কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় চাঁদপুর জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচী গ্রহন।

১১মার্চ চাঁদপুর জেলা প্রশাসক মো: নাজমুল ইসলাম সরকার স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা যায়।
কর্মসূচী হলো- ২৫মার্চ সুবিধাজনক সময়ে চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে ২৫ মার্চের গণহত্যার উপর বস্তুনিষ্ঠ ও নৈর্ব্যক্তিক দুর্লভআলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী।

২০থেকে ২৫মার্চ সুবিধাজনক সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা।

২৫মার্চ বিকাল ৪টায় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বিশিষ্ট ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ, আলোচনা সভা এবং নাটিকা মঞ্চায়ন।

এদিন সুবিধাজনক সময়ে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিহতদের স্মরণে সকল মসজিদ/মন্দির/গির্জায় বিশেষ মোনাজাত/ প্রার্থনা।

২৫মার্চ রাত ১০টা থেকে ১০টা ৩২মিনিটে জেলায় প্রতীকী ব্ল‍্যাক-আউট ০১ (এক) মিনিটের জন্য (কেপিআই/জরুরী স্থাপনা ব্যতিত)। ২৪মার্চ সুবিধাজনক মুক্তিযুদ্ধের স্মৃতি সংশ্লিষ্ট স্থাপনাসমূহ পরিষ্কার-পরিচ্ছন্নকরণ।

১থেকে ২৬মার্চ সুবিধাজনক সময়ে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আয়োজন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা। ২৬মার্চ হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীনতা যুদ্ধের বস্তুনিষ্ঠ ও নৈর্ব্যক্তিক মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শনীর আয়োজন।
এদিন শহরের প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপ জাতীয় পতাকাসহ বিভিন্ন পতাকা, ফেস্টুন ও রঙিন নিশান দ্বারা সজ্জিতকরণ।

এদিন সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনসমূহে যথাযথ মর্যাদার সাথে জাতীয় পতাকা উত্তোলন। এদিন সূর্যদয়ের সাথে সাথে অঙ্গীকার পাদদেশ সংলগ্ন রেললাইন একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা।

২৬মার্চ ভোর ৫টা ৫৬মিনিটের পর মহান স্বাধীনতা যুদ্ধে শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে ‘অঙ্গীকার’ পাদদেশে পুষ্পস্তবক অর্পণ।

২৬মার্চ রাত ৮টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক চাঁদপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন।

এদিন সকাল ৯টা থেকে সূযাস্ত পর্যন্ত চাঁদপুর লঞ্চঘাটে বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজসমূহ জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত রাখা। ২৬মার্চ সকাল ১১টায় চাঁদপুর ক্লাব মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান এবং আলোচনা সভা। এদিন বিকাল ৪টায় চাঁদপুর স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ (জেলা প্রশাসন বনাম পৌরসভা একাদশ)
এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় চাঁদপুর কেন্দ্রিয় শহিদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাটিকা মঞ্চায়ন।
২৬মার্চ সুবিধাজনক সময়ে শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত ১। মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি, ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে মোনাজাত/প্রার্থনা।

২৬মার্চ সুবিধাজনক সময়ে সকল হাসপাতাল, জেলখানা, সরকারি শিশু পরিবার এবং বাক, শ্রবণ প্রতিবন্ধী স্কুলে উন্নতমানের খাবার পরিবেশন।

সম্পর্কিত খবর