তারেক রহমানের প্রতি চাঁদপুর-৩ আসনের নির্বাচিত এমপি মানিকের কৃতজ্ঞতা

চাঁদপুর খবর রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চাঁদপুর-৩ আসনের নির্বাচিত এমপি শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি তার ভেরিফাই ফেসবুক পেইজে এক অভিনন্দন ও কৃতজ্ঞতা বার্তায় লিখেন, প্রিয় চাঁদপুরবাসী আসসালামু আলাইকুম। সকল প্রশংসা পরম করুনাময়ের যিনি আমাকে চাঁদপুর-হাইমচর (চাঁদপুর-৩) আসনের সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করেছেন।

কৃতজ্ঞতা প্রকাশ করছি বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি, আমাকে দলীয় মনোনয়ন দিয়ে আস্থা রেখেছেন। দলীয় নেতাকর্মী সমর্থক যারা অক্লান্ত পরিশ্রম করেছেন। কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল শ্রেনী পেশা , ধর্ম , বর্ন বিশেষ করে সনাতন ধর্মালম্বী ভাইদের প্রতি যারা আমার প্রতি বিপুল সমর্থন প্রকাশ করেছেন।

আমার পরিবার , শুভানুধ্যায়ী , বন্ধুবর্গ সর্বপরি সমগ্র চাঁদপুরবাসীর প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইলো। সবাইকে নিয়ে মিলেমিশে চাঁদপুর গড়ার প্রত্যাশা আমাদের। সব সময় আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন মহান আল্লাহ তায়ালা যেন আমাকে আমৃত্যু আপনাদের সেবক হিসেবে কবুল করেন।

সম্পর্কিত খবর