
মো:শওকত করিম : হাজীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২৬তম ডিগ্রি ব্যাচের নবীন শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১৩.৩০ মিনিটে কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবি উপ-আঞ্চলিক কেন্দ্র, চাঁদপুরের যুগ্ম পরিচালক মো. ইব্রাহিম খলিল। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং নিয়মিত অধ্যয়ন ও আত্মনিয়োগের মাধ্যমে সফলতা অর্জনের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোশাররফ হোসেন। তিনি নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য সময়োপযোগী ও বাস্তবমুখী শিক্ষার সুযোগ সৃষ্টি করেছে। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ও বাউবি হাজীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে বিএ/বিএসএস শাখার সমন্বয়কারী ফারুক আহমেদ। তিনি নবীন শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস ও একাডেমিক কার্যক্রমে সম্পৃক্ত থাকার আহ্বান জানান। এছাড়া বক্তব্য রাখেন হাজীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের শিক্ষকবৃন্দ। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য প্রদান করেন মো. শওকত করিম ও শাহনাজ বেগম। তারা শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত ও অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিউটর মাহমুদুল হাসান গোফরান। কোরআন তেলওয়াত করেন হাফেজ দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এস. এম. চিশতী (সহকারী অধ্যাপক, বাংলা), মুক্তার আহমেদ (টিউটর, ইসলামের ইতিহাস), মো. ইউনুস (টিউটর, রাষ্ট্রবিজ্ঞান), মো. খোরশেদ আলম (টিউটর), মো. নজরুল ইসলাম (টিউটর) এবং মো. আনোয়ার হোসেন (অফিস সহকারী)। নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।




