মেরামত কাজের জন্য চাঁদপুরে বিদ্যুত সরবরাহ বন্ধ থাকবে আজ

চাঁদপুর খবর রির্পোট: জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য ৩৩ কেভি চাঁদপুর-১ ও ৩ ফিডার এর অত্র দপ্তরের আওতাধীন বালুমাঠস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি নতুন বাজার, রহমতপুর কলোনী, সিএসডি, বিপনীবাগ, বাবুরহাট, ১৬ ঘর, কোল্ডস্টোর, লোকাল ফিডার, মেঘনা ধনাগদা সেচ প্রকল্প, নানুপুর সেচ প্রকল্পে বিদ্যুত সরবরাহ আজ ১৫ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখ রোজ শনিবার সকাল ৭হতে ১১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

১৩নভেম্বর বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড, চাঁদপুর এর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান ভূঞা স্বাক্ষরিত দপ্তরাদেশে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, পুরান বাজার ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি বাজার, হাইমচর, খালপাড় ফিডার আজ ১৫/১১/২০২৫ খ্রি. তারিখ রোজ শনিবার সকাল ০৭:০০ হতে ০২:০০ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তৎপ্রেক্ষিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চাঁদপুরের বালুমাঠস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের উল্লিখিত ফিডারের আওতাধীন ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, নতুন বাজার, কালীবাড়ী, চিত্রলেখা, ছায়াবানী, বাসস্টেশন, উপজেলা পরিষদ, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, বড় স্টেশন, লঞ্চঘাট, পালবাজার, ওয়্যারলেছ,
ফিশারী গেইট ইত্যাদি এবং পুরান বাজার ৩৩/১১ কেডি উপকেন্দ্রের উল্লিখিত ফিডারের আওতাধীন পুরান বাজারের বাণিজ্যিক এলাকা, রামদাসদী, দোকানঘর, ডাব্লিউ রাহমান জুটস মিলস লিমিটেড, স্টার আলকায়েদ জুটস মিলস লিমিটেড বিউবো’র আওতাধীন এলাকায় উল্লিখিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সম্পর্কিত খবর