চাঁদপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের দক্ষতা উন্নয়ন বিষযক প্রশিক্ষণ অনুষ্ঠিত

চাঁদপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের দক্ষতা উন্নয়ন বিষযক প্রশিক্ষণ অনুষ্ঠিত। পল্লী সঞ্চয় ব্যাংক প্রধান কার্যালয় কর্তৃক আয়োজিত মাঠ পর্যায়ে কর্মরত সকল স্তরের কর্মকর্তা কর্মচারিরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের অডিটোরিয়াম দুই দিন ব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন. জামিউল হিকমা।

পল্লী সঞ্চয় ব্যাংকের জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, মোহাম্মাদ শরীয়ত উল্লাহ সায়েমের উপস্থাপনায় ও সার্বিক ব্যাবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও বিভাগীয় মনিটরিং কর্মকর্তা চট্টগ্রাম-০২ এর জামাল উদ্দিন, পল্লী সঞ্চয় ব্যাংকের শৃংখলা ও আপিল বিভাগের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ মাসুদ হাসান,

শৃংখলা ও আপিল বিভাগের প্রিন্সিপাল অফিসার জুয়েল দাস, পল্লী সঞ্চয় ব্যাংক প্রধান কার্যালয়ের এমডি সচিবালয় ভিজিলেন্স সেলে কর্মরত সিনিয়র অফিসার তুষার কান্তি রায়। অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা শাখা ব্যবস্থাপক জিল্লুর রহমান জয়েল, ফরিদ উপজেলার শাখা ব্যবস্থ্পাক ফারহানা আক্তার,

হাইমচর উপজেলা শাখা ব্যবস্থাপক ফরিদ আহমেদ, মতলব উত্তর উপজেলা শাখা ব্যবস্থাপক আতিকুর রহমানসহ প্রতিটি শাখার জুনিয়র অফিসার বৃন্দ, কম্পিউটার অপারেটরগণ, ক্যাশ সহকারীগণ ও ফিল্ড অফিসারগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত পাঠ করেন ফিল্ড অফিসার জয়নাল আবেদিন, গীতা পাঠ করবেন মিল্টন চক্রবর্তী। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।

সম্পর্কিত খবর