
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সোবহানপুর গ্রামে অভিমান করে ফাতেমা বেগম (৩২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (১০ নভেম্বর ২০২৫) সকালে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোভানপুর গ্রামের হাছানের স্ত্রী ও তিন সন্তানের জননী ফাতেমা বেগম ভাইদের সঙ্গে অভিমান করে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সোমবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে রাতেই জানাজা শেষে তাকে দাফন করা হয়। এ ঘটনায় নিহতের স্বামী হাছান জানান, আমার স্ত্রীর সঙ্গে আমার বা পরিবারের কারো কোনো ঝগড়াঝাটি হয়নি। রোববার (৯ নভেম্বর) কে জানি ফোন করে আমার স্ত্রীর শ্বশুরবাড়িতে বলে যে আমরা স্বামী-স্ত্রী ঝগড়া করেছি। পরে তারা এসে দেখে কোনো ঝগড়া হয়নি।
কে মিথ্যা কথা বলেছে তা নিয়ে ফাতেমা ও তার ভাইদের মধ্যে কথা কাটাকাটি হয়। ভাইরা নাম না বলায় সে বলে, ‘এ মুখ আর কাউকে দেখাবে না’, তারপর সকালে আত্মহত্যা করে। উল্লেখ্য, মৃত ফাতেমা বেগমের এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।




