
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে বড় শাহতলী গ্রামে জমি দখল সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় হামলাকারী মো: আরশাদ গাজীসহ ৩জনকে আসামী করে চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
(শুক্রবার) ৭ নভেম্বর বাদ জুমা ৪নং শাহমাহমুদপৃর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় শাহতলী গ্রামে বাদীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করে।হামলায় গুরুত্বর আহত ভিকটিম আলমগীর গাজীর চোখ ও নাক ফেটে গেছে ।
এ ঘটনায় গতকাল ভিকটিম মো: আলমগীর গাজী, পিতা-মো: সিদ্দিক গাজী বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এতে আসামী করা হয় হামলাকারী ১। মো: আরশাদ গাজী, পিতা- মৃত বাচ্চু গাজী, ২। সাহিদা বেগম, স্বামী-মৃত বাচ্চু গাজী, ৩। মুন্নি বোগম, স্বামী-মো: আরশাদ গাজী।
ঘটনা ও অভিযোগ সূত্রে জানা যায়, বাদীর জমি জোরপূ্র্বক ১নং আসামী মো: আরশাদ গাজী দখল করতে গেলে বাদী বাধাঁ প্রদান করে৷ এতে ১নং আসামী মো: আরশাদ গাজী সহ অন্যান্য আসামীরা বাদী আলমগীর গাজী সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্র লোহার রড, লাঠি, কাঠের আদল দ্বারা হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করে। জমি দখল করতে না দিলে বাদী সহ বাদীর পরিবারকে হত্যা করার হুমকি প্রদান করে। ভিকটিমকে তার স্ত্রী বাচাতে আসৱে বাদীর স্ত্রীকে ১নং ২নং ও ৩নং আসামী এলোপাথারী কিল, ঘুষি গলা টিপ দিয়ে মারাত্বকভাবে যখম করে। এসময় বাদীর কানে, গলায় ও হাতে থাকা প্রায় ৩ভরি স্বর্নের গহনা নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৫লক্ষ টাকা। আসামীরা প্রায় সময় অবৈধভাবে জমি দখলের চেষ্টা করেন।
স্থানীয়রা জানান, জমি দখলের উদ্দেশ্যে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল। বাদী এ বিষয়ে চাঁদপুর পুলিশ সুপার ও সদর মডেল থানার ওসির হস্তক্ষেপ কামনা করছে। ভিকটিমের পরিবার প্রশাসনের কাছে পরিবারের নিরাপত্তা দাবি করে বলেন, “আমরা ন্যায়বিচার চাই, দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হোক।




