
দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রথম পাতায় “চাঁদপুর আদালতের ভেতরেই দুই সন্তানের জন্য বাবা-মায়ের টানাটানি!”
শিরোনামে বুধবার (৮ অক্টোবর ২০২৫) সংবাদে ভুলবশত চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহিমের কোর্ট থেকে বের হওয়ার পর দু -পক্ষের স্বজনদের আহাজারি ও বাচ্চা নিয়ে টানাটানির ভিডিওটি ভাইরাল হতে থাকে উল্লেখ করা হয় ও নিউজ হয় ।
এ ব্যাপারে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. বাবর বেপরী ও সাধারণ সম্পাদক জসিম মেহেদী বলেন, চাঁদপুর আদালতে ফাহিম নামে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নেই। উল্লেখিত ঘটনাটি চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলার বারান্দায় হয়েছে। ফাহিম হলেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। চাঁদপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নয়।
এছাড়াও সঠিক তথ্য দিয়ে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা।



