
চাঁদপুর খবর রির্পোট: আজ ৯ ও কাল ১০ অক্টোবর বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, চাঁদপুর জেলা কর্তৃক আয়োজিত ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল/কাবাডি/হ্যান্ডবল/দাবা (মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়) প্রতিযোগিতা চাঁদপুর স্টেডিয়াম, চাঁদপুর এবং সাঁতার প্রতিযোগিতা চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন লেকে অনুষ্ঠিত হবে।
গতকাল চাঁদপুর জেলা শিক্ষা অফিসার ও জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি চাঁদপুর জেলার সম্পাদক মোহাম্মদ রুহুল্লাহ’র স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।



