
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সোমবার (৬ অক্টোবর ২০২৫) গোপন তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে চাঁদপুর সদর উপজেলার পশ্চিম কুমারডুগি এলাকা থেকে মাদক ব্যবসায়ী মো. আবিদ (৩৮)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে ৬ পিস ইয়াবা এবং ২টি মোবাইল উদ্ধার করা হয়।
পরবর্তীতে আইনী ব্যবস্থাগ্রহণ করার জন্যে উদ্ধারকৃত সামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে চাঁদপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



