
মহসিন হোসাইন : মা ইলিশ সংরক্ষণ অভিযান -২০২৫ এর প্রথম দিনে চাঁদপুর নৌ পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাল ও মাছ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) পরিচালিত অভিযানে ২১ লাখ ৫৯ হাজার ৪০০ মিটার কারেন্ট জাল, ২০৯ কেজি মা ইলিশ ও দুইটি নৌকা জব্দ করা হয়। এসময় চারজনকে গ্রেফতার করে দুইটি মামলা দায়ের করা হয়েছে। আসামীরা হলেন, ইউছুফ, আজমির, ওছমান গনি ও এনাম।
নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান জানান, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।



