
চাঁদপুর খবর রিপোর্ট: আজ ৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৫’ উদযাপন উপলক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসন ও চাঁদপুর জেলা শিক্ষা বিভাগের যৌথ আয়োজনে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ থেকে র্যালি শুরু হবে। চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
বিশেষ অতিথি থাকবেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুল মান্নান, চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোসাদ্দেক হোসাইন।
অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহণ করবেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস, এম, এন জামিউল হিকমা।
চিঠিতে বলা হয়, চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এর নেতৃত্বে উক্ত র্যালীতে চাঁদপুর পৌরসভা এবং সদর উপজেলাধীন প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি ও কলেজ পর্যায়ের শিক্ষকবৃন্দ উপস্থিত থাকবেন। র্যালী সমাপনান্তে চাঁদপুর সদর উপজেলা মিলানায়তনে আলোচনা অনুষ্ঠিত হবে।



