
চাঁদপুর খবর রির্পোট: এগ্রিকালচারিষ্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব-এবিবি) এর ৬সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠিত হয়েছে।
গতকাল ৪অক্টোবর (শনিবার) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুর কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এতে চাঁদপুরের কৃতিসন্তান শের ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডঃ কামরুজ্জামান কায়সার-কে আহবায়ক এবং ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শাহাদত হোসেন বিপ্লব-কে সদস্য সচিব করা হয়।
কমিটির অন্যান্যরা হলো- শাহাদত হোসেন চঞ্চল (ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়) কে যুগ্ম আহ্বায়ক-১, প্রফেসর আবুল বাশার (শের ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়) কে যুগ্ম আহ্বায়ক-২,ড. শফিকুল ইসলাম শফিক (ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়) যুগ্ম আহ্বায়ক-৩, প্রফেসর জমশেদ আলম (শের ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কে সদস্য (দপ্তরের দায়িত্ব) দেওয়া হয়।
এগরিকালচারিষ্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব-AAB) এর ৬ (ছয়) সদস্য বিশিষ্ট আংশিক কমিটি আগামী ২ (দুই) সপ্তাহের মধ্যে ৫১ (একান্ন) সদস্যে উন্নীত করে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।



