তারেক রহমানের নেতৃত্বে দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে : সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরের কৃতিসন্তান বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি উপদেষ্টা মন্ডীর সদস্য সাবেক দুবারের এমপি কারা নির্যাতিত নেত্রী আলহাজ্ব রাশেদা বেগম হীরা(এমএ এমফিল) বলেছেন, আগামী ফেরুয়ারীতে জাতয়ি নির্বাচনের প্রস্তুতি নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। সকল নেতা-কর্মীদেরকে দলের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সবসময় ঐক্যবদ্ধ এবং দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে । আগামী নির্বাচনে আমার দল যাকে মনোনয়ন দিবে আমি তার পক্ষেই কাজ করবো। দলের বাহিরে যাওয়ার কেনো সুযোগ নেই। সকলকে এই ধারণা মেনে নিতে হবে। জনগনের ভোটে দলকে ক্ষমতায় আনতে হবে । তাই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ভোটারদের ঘরে ঘরে যেতে হবে । ভোটারদের মন জয় করতে হবে ।

গতকাল (৪ অক্টোবর ২০২৫ খ্রি.) সকাল ১০টায় চাঁদপুর প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চাঁদপুর জেলা শাখার তৃতীয় সাধারণ সভা অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ২০১৮ সালের চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে সরাসরি বিএনপি থেকে আমাকে আর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে মনোনয়ন দিয়েছে। পরে দলের বৃহত্তম স্বার্থে আমি মানিক ভাইকে সমর্থন করেছি। তিনি এই আসন থেকে নির্বাচন করেন।

সাবেক এমপি রাশেদা বেগম হীরা বলেন, আপনার জানেন যে, আমার স্বামী দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে চিকিৎসা নিয়ে ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে জান্নতের উচ্চ মাকাম দান করুক। যারা তার মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ ও জেলা শোক ও সমবেদনা জানিয়েছেন এবং খোঁজ খবর নিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।

চাঁদপুর জেলা বিএনপির সফল সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি (কুমিল্লা বিভাগ) সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি (কুমিল্লা বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া।

চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী ও অ্যাড. শামসুল ইসলাম মন্টুর যৌথ পরিচালনায় সভায় বিএনপির জেলা নেতৃবৃন্দ, ও পৌর নেতা-কর্মী এবং উপজেলার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর