
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলা বিএনপির সকল উপজেলা এবং পৌর কমিটির অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
গতকাল ৩ অক্টোবর চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এর তার ফেসবুক আইডিতে এক স্ট্যাস্টার্সে এ তথ্য নিশ্চিত করেন । তিনি জানান, গত (২৮ সেপ্টেম্বর ২০২৫) থেকে (২ অক্টোবর ২০২৫ খ্রি.) পর্যন্ত দুর্গাপূজার জন্য প্রতিটা মন্ডপে মন্ডপে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ এবং কর্মীরা যেভাবে নিরলস পরিশ্রম করেছে তার জন্য তাদেরকে জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই।
বিশেষ করে চাঁদপুর পৌরসভা এবং চাঁদপুর সদর উপজেলার সকল নেতৃবৃন্দ যেভাবে যানজট নিরসনে অক্লান্ত পরিশ্রম করেছে সেটা দেখার মত। আগামী দিনগুলো তো একইভাবে এই ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখবেন।
ধন্যবাদান্তে :-
শেখ ফরিদ আহমেদ মানিক
সভাপতি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,
চাঁদপুর জেলা শাখা।



