চাঁদপুরে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন

স্টাফ রিপোর্টার : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার বিজয়া দশমী ও বিসর্জনের মধ্য দিয়ে বৃহস্পতিবার (২ অক্টোবর) সমাপ্ত হয়েছে।

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো পাঁচ দিনব্যাপী এই শারদ উৎসব। সকালে চাঁদপুর শহরের মণ্ডপগুলোতে অনুষ্ঠিত হয় মহা দশমী বিহিত পূজা।

এরপর হবে দর্পণ ও মাকে বিদায় জানাতে নারীরা তেল ও সিঁদুরে দেবী মাকে রাঙ্গীয়ে তুলে। তারপর বিকালে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে চৌধূরী ঘাট এলাকা দিয়ে ডাকাতিয়া নদীত বিসর্জন সম্পন্ন করে। হিন্দুশাস্ত্র মতে, এদিন দেবী দুর্গা মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরে যাবেন দোলায় চড়ে।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের অসুরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য। এসব প্রবৃত্তি বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এ আয়োজনের উদ্দেশ্য। দেবী দুর্গার বিদায়ের আগে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে উঠে নারীরা। দেবীর চরণের সিঁদুর নিয়ে নিজেদের রাঙিয়ে তুলেন তারা।

শাস্ত্রমতে, স্বামীর মঙ্গল কামনায় দশমীর দিন নারীরা দেবী দুর্গার সিঁথিতে দেওয়া সিঁদুর নিজের সিঁথিতে লাগিয়ে আশীর্বাদ নেন। পান ও মিষ্টি নিয়ে দুর্গা মাকে সিঁদুর ছোঁয়ানোর পর একে অপরকে সিঁদুর লাগিয়ে দেন তারা। সিঁদুর খেলা শেষে শেষবারের মতো দেবীর আরাধনা করেন তারা। তারপর চাঁদপুর শহরে বের করা হয় দেবী দূর্গার প্রতিমূর্তি নিয়ে আনন্দ শোভাযাত্রা।

শহর প্রদক্ষিণ করে তরুন তরুণীরা নেচে আনন্দ করে সন্ধ্যার পর শহরের চৌধুরী ঘাট এলাকা দিয়ে ডাকাতিয়া নদীতে দেবী দূর্গা মাকে বিসর্জন দিয়ে আসে। আনন্দ শোভাযাত্রায় ঢাক ঢোল, ব্যান্ড পার্টির বাজনা ও সাউন্ড সিস্টেমের ধর্মীয় গানের সাথে নেচে আনন্দ করে সনাতনীরা। এসময় বিসর্জন স্থলের প্যান্ডেলে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন,

অধিনায়ক ২১ বীর লেঃ কর্নেল মোঃ মোয়াজ্জেম হোসেন পিএসসি, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, নৌ এসপি মুশফিকুর রহমান, চাঁদপুুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, পৌর প্রশাসক গোলাম জাকারিয়া, চাঁদপুুর কোষ্টগাড স্টেশন কমান্ডার লে: শওকত আহমেদ, এন এস আইয়ের পরিচালক আবু আব্দুল্লাহ, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ রায়, সিনিয়র সহ- সভাপতি নরেন্দ্র নারায়ন চক্রবতী,

সাধারন সম্পাদক তমাল কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক গোপাল সাহা, জেলা বিএনপির সহ- সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, পৌর পুজা উদযাপন কমিটির সভাপতি নেপাল সাহা, সাধারন সম্পাদক সুমন সরকার জয়, সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের আহ্বায়ক লক্ষন চন্দ্র সুত্রধর, সহ প্রশাসনের কর্মকর্তাগন।

সম্পর্কিত খবর