আশিকাটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আলাউদ্দিন কাজীর ইন্তেকাল

চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য ও দক্ষিণ পাইকাস্তা ৮নংওর্য়াড ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আলাউদ্দিন কাজী ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ সেপ্টম্বর) বিকাল ৫ টায় ঢাকা বারডেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বৎসর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ভাই-বোন সহ অসংখ্য গুনাগ্রহী রেখেগেছেন।

বুধবার (১ অক্টোবর) সকাল ৭টায় দক্ষিণ পাইকাস্তা কাজী বাড়ি জামে মসজিদে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

নামাজের ইমামতি করেন দক্ষিণ পাইকাস্তা আলম মাল জামে মসজিদে খতিব মাওলানা নাছির উদ্দীন। জানাযার নামাজ শেষে মরহুমকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও আশিকাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মাস্টার,

বাংলাদেশ বাথরুম ফিটিংস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন (বিবিএফএমএ) কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক ও ফ্যান্টাসি মেটাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোঃ মামুন হোসেন, আশিকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আলী আশরাফ রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুমন, সামাজিক সংগঠন আদর্শ যুব সমাজের প্রতিষ্ঠাতা ও সভাপতি জি এম শরীফ উল্লাহ,

ষোলঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী এমরান হোসেন, ইউপি সদস্য কাজী তোফাজ্জল হোসেন তাফু ও আশিকাটি ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ বারেক খান বারী প্রমূখ। উল্লেখ্য মোঃ আলাউদ্দিন কাজী বিএনপির দুর্দিনে ১৯৯৮ সাল থেকে আশিকাটি ইউনিয়ন ছাত্রদলের সদস্য ও ৮নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হিসাবে সফলতার সহিত দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ৮ং ওয়ার্ড বিএনপির সম্মানিত সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন।

শোক প্রকাশঃ ছাত্রদলেতা মরহুম আলাউদ্দিন কাজীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে দুঃখ প্রকাশ করছেন বাংলাদেশ বাথরুম ফিটিংস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন (বিবিএফএমএ) কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক ও ফ্যান্টাসি মেটাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোঃ মামুন হোসেন,

আশিকাটি ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মাস্টার ও আশিকাটি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক কাজী আলী আশরাফ রিপন ও সামাজিক সংগঠন আদর্শ যুব সমাজের প্রতিষ্ঠাতা ও সভাপতি জি এম শরীফ উল্লাহ।

সম্পর্কিত খবর