চাঁদপুরে বাদীপক্ষের উপর উকিল ও মোহরীর হামলা!

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে আদালতের ভেতরেই বাদীপক্ষের উপর হামলা। ঠিক এমনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে চাঁদপুর আদালতে, যা এখন সবার মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

প্রায় দুই বছর আগে টাঙ্গাইলের রুবেল নামে এক ব্যক্তি ফরিদগঞ্জের সিরাজুল ইসলামের ছেলে আশরাফ হোসেন সোহাগকে অস্ট্রেলিয়া নেয়ার প্রতিশ্রুতি দিয়ে মোট ১৮ লাখ টাকা নেন। কিন্তু বিদেশে না নিয়ে প্রতারণা করার অভিযোগে সাত মাস আগে বাদী চাঁদপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলার পর গত সপ্তাহে পুলিশ রুবেলকে আটক করে।

পরে তিনি জামিনের আবেদন করেন। বাদীপক্ষ জানায়, টাকা ফেরত না দেয়া পর্যন্ত জামিন দেওয়া যাবে না। যদিও বিবাদীপক্ষ ৫০ হাজার টাকা দেওয়ার কথা স্বীকার করে, বাদীপক্ষ তাতে রাজি হয়নি। এই নিয়ে আদালতে কথাকাটাকাটির এক পর্যায়ে, বিবাদীপক্ষের উকিল আলামিন হোসেন উজ্জ্বল ও ৪৭৭ নং লাইসেন্স নাম্বার মহরী আইনজীবী সরকারি হঠাৎ বাদীপক্ষের ওপর হামলা চালায়।

এতে বাদীর ভাই কবির হোসেন ও মেহেদী হাসান রাসেল আহত হন। পরে তাদের দ্রুত চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বিচারকের সামনেই এই ঘটনা ঘটায় আদালতে উপস্থিত সবার মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

বিচারক সঙ্গে সঙ্গে রুবেলের জামিন না-মঞ্জুর করেন এবং স্পষ্ট জানিয়ে দেন পুরো টাকা ফেরত না দেয়া পর্যন্ত তাকে জামিন দেওয়া হবে না।

এই ঘটনার পর শোনা যায়, অভিযুক্ত উকিলের পক্ষ নিয়ে জেলা আইনজীবী সমিতির কিছু দায়িত্বশীল ব্যক্তি বাদীপক্ষকে চাপ প্রয়োগের চেষ্টা করেন। এতে ক্ষোভ আরও বাড়ে।

আহত কবির হোসেন বলেন, ক্ষমতার প্রভাব খাটিয়ে হামলা চালানো কোনোভাবেই মেনে নেয়া যায় না। তিনি অভিযুক্ত উকিলের দৃষ্টান্তমূলক শাস্তি ও সদস্যপদ বাতিলের দাবি জানান। সচেতন মহলও দ্রুত এই ধরনের উশৃঙ্খল উকিল ও মহরীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার আহ্বান জানায়।

সম্পর্কিত খবর