পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে চাঁদপুর পৌর প্রশাসক গোলাম জাকারিয়া

স্টাফ রিপোর্টার ঃ শারদীয় দুর্গোৎস উপলক্ষে সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন চাঁদপুর পৌরসভার প্রশাসক (উপসচিব) মোঃ গোলাম জাকারিয়া।

সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবে চাঁদপুর পৌরসভায় ৩৬ টি পূজা মন্ডপ রয়েছে। চাঁদপুর পৌরসভার পক্ষ হতে এ বছর প্রত্যেক পূজা মন্ডপে ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে।

চাঁদপুর পৌরসভার প্রশাসক মহোদয় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে কুশল বিনিময় করেন, নিরাপত্তা ও আইন-শৃংখলা বিষয়ে খোঁজখবর নেন। এ সময় পূজামণ্ডপ কমিটির সদস্যবৃন্দ মণ্ডপে আগত অতিথিদের শুভেচ্ছা জানান।

পরে পৌরসভার প্রশাসক পূজা মণ্ডপ কমিটির হাতে অনুদানের চেক তুলে দেন। এসময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা নুর আজম বিন আক্তার, নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া, সমাজ উন্নয়ন কর্মকর্তা চন্দ্রনাথ ঘোষ, হিসাব রক্ষক মনিরুজ্জামান মানিক ও প্রশাসক মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তা জায়েদুর রহমান জহির।

সম্পর্কিত খবর