
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিডি (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ১১০ জন হতদরিদ্র পরিবারের মধ্যে প্রতিজনকে ৩০ কেজি করে চাল বিতরণ করেন । বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুস আকন্দ রোকন।
চাল বিতরণ কালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সদস্য আবু তাহের খোকা, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আরিফ তালুকদার, সহ-সভাপতি জহিরুল ইসলাম বেপারী, সাংগঠনিক সম্পাদক মজিব কারীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
এছাড়া ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী মোঃ ফয়সাল আহমেদ ভূঁইয়া, ইউপি সদস্য মনিরুজ্জামান পাটোয়ারী, হাবিব হাজি, জিয়া তপাদার, ইব্রাহিম তালুকদার, ইউপি মহিলা সদস্য মুক্তা বেগম উপস্থিত ছিলেন।



