চাঁদপুর রহমতপুর আবাসিক এলাকায় কলেজের সহযোগী অধ্যাপকের বাসায় চুরি

স্টাফ রিপোটার : চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকায় কুমিল্লা টিচার্চ টেনিং কলেজের সহযোগী অধ্যাপকের বাসায় দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। কুমিল্লা টিচার্চ টেনিং কলেজের সহযোগী অধ্যাপক এ বিএম আমিনুল ইসলাম জানান, তিনি পরিবার নিয়ে কুমিল্লায় বসবাস করেন।

চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকার ১০৮ নং বহুতল ভনটির মালিক তিনি। নিচ তলায় নিজে বসবাস করলে ও বাকি ফ্লাট গুলোতে ভাড়াটিয়ারা বসবাস করেন। তিনি চাকুরীর সুবাদে এ বিএম আমিনুল ইসলাম পরিবার নিয়ে কুমিল্লায় বসবাস করেন।

গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় কুমিল্লা থেকে চাঁদপুরের বাসায় আসেন। প্রধান ফটকের তালা খুলে তিনি দেখতে পান ভেতরের কক্ষ গুলোর তালা ভাঙ্গা। ঘরের স্টিরের আমিরা,কাঁঠের ওয়াড্রপ ও অন্যান্য আসবাবপত্র ভেঙ্গে মালামাল তচনছ করে করে ফেলে রাখা হয়েছে।

তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে চোরের দল রান্না ঘরের জানালার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে। দরজার সকল তালা ও করা কেটে প্রতিটি কক্ষে প্রবেশ করে সব কিছু তচনছ করে। ঘরে নগদ টাকা ও স্বর্ণালংন্কার ছিল না।

তবে মুল্যবান কাগজ পত্রের মধ্যে বাড়ির দলিল ছিল। ফ্যান, কাপড় চোপর সহ মুল্যবান কাগজপত্র চুরি করে নিয়ে গেছে । ইদানিং চাঁদপুর শহরে ফ্লাট বাসায় চুরির প্রবনতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।

কুমিল্লা টিচার্চ টেনিং কলেজের সহযোগী অধ্যাপক এ বিএম আমিনুল ইসলাম রিপন পূর্বে চাঁদপুর সরকারি মহিলা কলেজে অধ্যাপনা করেছিলেন।

বর্তমানে তিনি কুমিল্লা টিচার্চ টেনিং কলেজের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত থাকায় পরিবার নিয়ে কুমিল্লায় বসবাস করছেন।

সম্পর্কিত খবর