
স্টাফ রিপোর্টার: সিনিয়র যুব রেড ক্রিসেন্ট ফোরাম চাঁদপুর ইউনিটের উদ্যোগে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় সংগঠনের সভাপতি ফখরুদ্দীন আহম্মেদ, সহ-সভাপতি খোরশেদ আলম খান , সাধারণ সম্পাদক রিয়াজুর রহমান রানা, নির্বাহী সদস্য লুৎফর রহমান রিপন, ফখরুল ইসলাম টিটু, মনির হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর সংগঠনের অভিষেক ও পূর্ণমিলন উদযাপন উপলক্ষে জেলা প্রশাসককে অবহিতকরণ সহ সংগঠনটির কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।



