বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতিমূলক সভা আজ

চাঁদপুর খবর রির্পোট: বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসকের কর্যালয়ের সম্মেলন কক্ষে আজ ২৮সেপ্টেম্বর -২০২৫ তারিখে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে।

২৪সেপ্টেম্বর চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়। সভায় সভাপতিত্ব করবেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

সভায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, উপাচার্য, চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ, চাঁদপুর পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের অধ্যক্ষ চাঁদপুর সিভিল সার্জন, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ বা তার প্রতিনিধি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ, চাঁদপুর আহম্মদিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আক্কাছ আলী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক, চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসার সুপার, বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আলেয়া ফেরদৌসী উপস্থিত থাকবেন।

এতে বলা হয়, আগামী ০৫/১০/২০২৪খ্রি. তারিখে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক এক সভা আজ ২৮/০৯/২০২৫খ্রি. বিকাল ৩.০০ ঘটিকার সময় জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে জেলা প্রশাসক, চাঁদপুর মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।

উক্ত সভায় নিম্নে উল্লেখিত কমিটির সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ।

সম্পর্কিত খবর